
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪অক্টোবর বিকাল ৩টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের আই সি আবুল হাসেম ও রামু থানার এ এস আই মোর্শেদের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি সহ বিভিন্ন মামলার পলাতক আসামী ঈদগড় বৈধ্য পাড়া এলাকার আবুল খায়েরের পুত্র জসিম উদ্দিনকে আটক করে।
আটক জসিমের বিরুদ্ধে ডাকাতি, চুরি, বন মামলা সহ একাদিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানান, পুলিশ ইনচার্জ আবুল হাসেম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.