
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে রামু থানা পুলিশ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে।
জানা যায়, কক্সবাজার জেলার ঈদগড়ে রামু থানার ওসি আবুল মনসুরের নির্দেশে ঈদগড় পুলিশ ক্যাম্পে বিশেষ দায়িত্বরত এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে গত ১৯ জানুয়ারী রাতে ঈদগড় পানিশ্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে রামু থানা ডাকাতি মামলা নং ২০৪/১৬ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুর রহমানকে পুলিশ আটক করেছে।
আটক মিজান ঈদগড় পানিশ্যাঘোনা ৭নং ওয়ার্ড এলাকার ছৈয়দ আলমের পুত্র।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.