
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলার দীর্ঘ দিন পলাতক থাকা ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, রামু থানার ওসির নির্দেশে ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার সাহসী পুলিশ অফিসার খ্যাত এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে গত ১৯ ও ২০ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সৎ ও সাহসী পুলিশ অফিসার ঈদগড়ে দায়িত্বপ্রাপ্ত রামু থানার এএসআই মোরশেদ আলম জানান, ২ দিন ব্যাপি পরিচালিত এ বিশেষ অভিযানে ঈদগড়ের চরপাড়া এলাকা থেকে দীর্ঘ দিনের পলাতক অস্ত্র মামলার (মামলা নং জি আর ১৮৮/২০০১) আসামী আবদু ছাত্তার পিতা-মৃত ইলিয়াছ ও ঈদগড় করলিয়ামুরা এলাকার অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী আলি আহামদ পিতা-আশরাফ জামানকে গ্রেফতার করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.