সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযান আটক ৮

ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযান আটক ৮

হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭জুলাই দিনে ও রাতে ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঈদগড়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, গত ২৪ ঘন্টায় পরিচালিত এ বিশেষ অভিযানে ঈদগড়ের বিভিন্ন এলাকা থেকে জিআর-২৬৫/১২,সিআর-১৩০/১৩,১৪০/১০,১৮৭/১২,৮২/১০,১৬৭/১০,১৩৬/১০ইং মামলার পলাতক আসামী গোলমেহের, হাসান আলী পিতা-আব্দু শুক্কুর সাং-চরপাড়া, রমজান আলী পিতা-এয়াকুব আলী সাং-বড়বিল সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন নিয়মিত মামলার আসামি রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.