
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড় – ঈদগাঁও সড়কে মাইক্রোবাস-সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও মহিলা যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঈদগড় – ঈদগাঁও সড়কের ঈদগড় পুলিশ ক্যাম্পের সামনে উভয় দিক থেকে আসা মাইক্রোবাস ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। এসময় সিএনজি চালক আজিজ, যাত্রী আজিজুর রহমান ও মহিলা যাত্রীসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস ও সিএনজি টেক্সি ঈদগড় পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, ঈদগড়ে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদ আলম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.