সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে শীতজনিত রোগের প্রকোপ

ঈদগড়ে শীতজনিত রোগের প্রকোপ


হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে। এসব প্রতিরোধে সতর্ক থাকার প্রতি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাদের আশঙ্কা শৈত্যপ্রবাহ বাড়লেই বাড়বে ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগ।

শুক্রবার ঈদগড় বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকরা তাদের চেম্বারে বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা দিতে দেখা যায়। এক চিকিৎসক জানান, এক বছরের এক মেয়ে শিশুকে নিয়ে এসেছেন তার মা। কয়েক দিন ধরেই নাকি তার মেয়ের পাতলা পায়খানা হচ্ছে। এ কারণে শিশুটি দুর্বল হয়ে পড়েছে। তাই তাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন।

এলাকার একাধিক চিকিৎসক বলেন, দূষিত পানি, দূষিত খাবার এবং পরিবেশের কারণে শিশু, বৃদ্ধ ও বিভিন্ন বয়সের মানুষ কমবেশি আক্রান্ত হচ্ছেন। সে জন্য সব সময় হাত পরিষ্কার রাখা, টয়েলেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত-পা ধোয়া ও ছোট শিশুদের শুধু মায়ের বুকের দুধ পান করানো উচিত। চিকিৎসকরা আরও বলেন, শৈত্যপ্রবাহ বাড়লে শীতজনিত রোগে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.