কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে শীতার্থ ও অসহায় দু:স্থদের পাশে দাঁড়ালো সামাজিক ও মানবিক সংগঠন “সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন”। ঈদগড়ের বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সংগঠনের পক্ষ থেকে।
গত ১ সপ্তাহ ধরে কয়েক ধাপে শীতবস্ত্র কর্মসূচী সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় সফলভাবে বিতরণ করা হয়।
প্রতিটা শীতবস্ত্র ঘরে ঘরে গিয়ে বিতরণে অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাচন কমিশনার ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আহ্বায়ক এম.এন আবছার, সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ ইউসুফ, এডমিন বোরহান উদ্দিন রব্বানী, মডারেটর শাহাদাত আলী, মডারেট ওসমান সরওয়ার, মডারেটর মডারেটর বেলাল উদ্দীন চৌধুরী, পরিচালনা পরিষদ সদস্য মাওঃ হাফিজ উল্লাহ, কার্যকারী সদস্য আজিজ খাঁন, নুরুল আজিম, শফি আলম, সদস্য ডাঃ সজল শর্মা, আশেকুর রহমান রনি, মোঃ হানিফ, শফিকুর রহমান, শহিদুল ইসলাম শুভ, ইসমাইল, রিদুয়ান, জিয়াউর রহমান, ইব্রাহিম, নাছির, নুরুল আমিন, তোবারেক, তারেক, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৃজন পরিবারের এডমিন মোঃ ইউসুফ বলেন, সৃজন এর হাত ধরে উষ্ণতার পরশ ছড়িয়ে যাক চারিদিকের অসহায় মানুষগুলোর মধ্যে। ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করেন এই সামাজিক ব্যক্তিত্ব।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.