সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন

ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ১নং ওয়ার্ড কমিটি গঠন

http://coxview.com/wp-content/uploads/2021/01/A-leeg-Kamal-20-1-21-news-1pic.jpg

কামাল শিশির; রামু :

কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে সেচ্ছাসেবক লীগের ১নং ওয়ার্ড কমটি গঠন করা হয়েছে। ১৯ জানুয়ারী ঈদগড় ধুমছাকাটা অফিস প্রাঙ্গনে রাত ৮টায় নুরুল আবছারের এর সভাপতিত্বে কমিটি গঠনকালে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।

প্রধান আলোচক ছিলেন, ঈদগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ আহবায়ক সাংবাদিক কামাল শিশির।

প্রধান বক্তা ছিলেন, যুগ্ম আহবায়ক কামরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, ডাক্তার ফিরোজ মিয়া, নুরুল হক, শফিক বাবুল, ইমাম হোছন।

সভায় কোরআন তেলাওয়াত করেন কামরুল। অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম উল্লাহ বাহাদুর।

বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক নুরুল আমিন সওদাগর, ডাক্তার সজল শর্মা, হারুনুর রশিদ, ওসমান গনি, মো: হাশেম, সোলতান আহমদ, আবুল বশর, ওমর ফারুখ, মমতাজ আহমদ, মিজানুর রহমান বুলেট, হারুনুর রশিদ, মুফিজ মেম্বার, নুরুল হুদা, বাবুল ইব্রাহিম, বদিউল আলম, জাফর আলম ও আকতার আহমদ।

সভায় সবার সম্মতিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং রামু- কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বকে আরো গতিশীল করার লক্ষে নুরুল আবছারকে সভাপতি, ডাক্তার সজল শর্মাকে সাধারণ সম্পাদক, মনজুর আলমকেকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউনিয়ন আহবায়ক কমিটি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.