নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ক্রাইম পয়েন্ট খ্যাত ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে ডাকাতি-অপহরণের ঘটনায় প্রায়শ আতংকিত ঈদগড়ের জনগণের সাথে মতবিনিময় করল কক্সবাজার রামু-সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এবং জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।
৫ নভেম্বর সকাল ১১টায় ঈদগড় ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্রোর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রামু -সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম), রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন।
সাংসদ কমল বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়কে পুলিশী টহল জোরদার করার জন্য ঈদগড় পুলিশ ক্যাম্পে ব্যক্তিগত তহবিল থেকে ২ টি মোটর সাইকেল প্রদান করা হবে। নিহত সংগীত শিল্পী জনি দের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। নিহত মোঃ কালুর পরিবারকেও মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক অনুদান দেবেন।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতি ও অপহরণ বন্ধে পুলিশ আন্তরিক, প্রয়োজন জনগণের সহযোগীতা। তিনি ডাকাত ও অপহরণকারিদের তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, সিরাজুল হক রেজা, মেম্বার শাহাজাহান, মাস্টার বদরুদ্দীন, মৌলানা ছৈয়দুল হক, ডাঃ ইব্রাহীম বাবুল ও কামাল শিশির।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.