সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে হিল লাইন চালকের রহস্যজনক মৃত্যু

ঈদগড়ে হিল লাইন চালকের রহস্যজনক মৃত্যু

প্রতিকী ছবি

এম. আবুহেনা সাগর; ঈদগাঁও/হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে বাস হিল লাইন সার্ভিসের এক তরুণ চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন(২৮)। তিনি পেকুয়া রাহাজারি গ্রামের নুরুল হকের পুত্র।

জানা যায় ২২এপ্রিল রাত১২ টায় ঈদগড় চেক গেইট এলাকার একটি দোকানের সামনে হিল লাইন সার্ভিসের একটি মিনিবাসে মেরামতের কাজ করার সময় সে হঠাৎ ঢলে পড়ে গেলে উক্ত গাড়ির হেল্পার ও অন্যান্যরা স্থানীয় এক প্রাইভেট হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।

ঈদগড় পুলিশ ক্যাম্পে বিশেষ দায়িত্বে থাকা রামু থানার এ এস আই মোরশেদ আলম খবর পেয়ে ঘটনা স্হলে গিয়ে যাচাই বাছাই করে দেখেন এবং স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেন এবং ২০ এপ্রিল সকাল ৮টায় নিহত ড্রাইভার আলমগীর হোসনের পিতা নুরুল হক সন্তানের লাশ গ্রহণ করে নিজ এলাকায় নিয়ে যায় বলে তিনি জানান।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত আলমগীর হোসেন ঈদগড় পানিস্যা ঘোনা গ্রামের সাবের আহাম্মদের কন্যা তানিয়া সোলতানা রুপাকে বিয়ে করে শাশুড় বাড়ীতে থেকে হিল লাইন সার্ভিসের একটি বাসে ড্রাইভারী করতেন। ঐ দিন বাসটি সামান্য ডিস্টাব করাই সে রাত জেগে মেরামত করছিল। তার মৃত্যুতে হিল লাইন সার্ভিসের ড্রাইভার ও হেলপারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.