অনলাইন ডেস্ক :
আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘লোকাল’। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস।
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত এ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে শনিবার। অ্যাকশনে ভরপুর লোকাল’র ট্রেলারটি ইউটিউবে আসার পর থেকে প্রশংসা পাচ্ছে।
অন্তর্জালে আসা ট্রেলারটি দেখে ইতিবাচক সাড়া দিচ্ছে নেটিজেনরা। তারা বলছেন, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিগুলোর প্রকাশিত ট্রেলারের মধ্যে ‘লোকাল’ ট্রেলার সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে তাদের। বিশেষ করে এতে থাকা দুর্দান্ত অ্যাকশন ও সংলাপগুলো নিয়ে ফেসবুকে লেখালিখি হচ্ছে।
ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এলাকার রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ছবি ‘লোকাল’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই ছবিটি ঈদে মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি।
আব্বাস খ্যাত নির্মাতা সাইফ চন্দন বলেন, “আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে ‘লোকাল’ সিনেমাটি।”
“ট্রেলার প্রকাশের পরে ভালো সাড়া পাচ্ছি। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।”
রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের লোকাল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘লোকাল’-এ আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ। টাইগার মিডিয়ার ব্যানারে লোকাল সিনেমাটি প্রযোজনা করেছেন জাহিদ হোসেন অভি প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.