সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / উখিয়ায় সিএনজি’র ধাক্কায় পথচারী মহিলা নিহত

উখিয়ায় সিএনজি’র ধাক্কায় পথচারী মহিলা নিহত

https://coxview.net/wp-content/uploads/2023/08/Acciden-CNG-.-www.coxview.com_.jpg

আরাফাত হোসেন চৌধুরী; উখিয়া :
কক্সবাজারের উখিয়া স্পেশালইজড হাসপাতালের সামনে সি,এন,জির ধাক্কায় এক পথচারী মহিলা নিহত হয়েছে।


৩১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮ টায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ মহিলা সিএনজি’র সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হয়।


নিহত বৃদ্ধ মহিলার নাম আয়েশা বেগম (৫৬)। শেরপুর জেলার সদরের বাসিন্দা। গত কয়েক দিন আগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকুরিরত বোনের বাসায় আয়েশা বেগম মেয়ে সহ বেড়াতে আসে। আজ সকাল ৮টায় আয়েশা বেগম ভাগিনার বাসায় বেড়াতে যাওয়ার জন্য বের হয়ে রাস্তা পারাপারের সময় সিএনজি’র সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।


দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্থানীয় প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, উখিয়া হতে একটি সিএনজি এদিকে আসছিল হঠাৎ বৃদ্ধ মহিলাটি সিএনজি’র ভিতরে ঢুকে গেলে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং মহিলাটির ঘটনাস্থলে মৃত্যু হয়।


শাহপূরী হাইওয়ে থানায় যোগাযোগ করলে সেকেন্ড অফিসার সুমন বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আয়েশা বেগমের স্বজনদের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.