সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় বেকারদের শান্তনা মেলা: চাকরি প্রত্যাশিরা হতাশ

উখিয়ায় বেকারদের শান্তনা মেলা: চাকরি প্রত্যাশিরা হতাশ

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজারের উখিয়া হাই স্কুল মাঠে জমে উঠেছে চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলা। স্থানীয় বেকার যুবকেরা এই মেলাকে শান্তনা মেলা হিসেবে অভিহিত করেছেন। গত ৬ জুলাই উখিয়া-টেকনাফসহ কক্সবাজার জেলার স্থানীয়দের চাকরি দেয়া ও চাকরির দক্ষতা সৃষ্টির উদ্দেশ্যে চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলার আয়োজন করা হয়। ১ম দিনেই স্থানীয় বেকার ছেলে-মেয়েসহ দর্শনার্থীদের ভিড় বেশি ছিল। স্থানীয় বেকার যুবক-যুবতী, বন্ধু, অভিভাবক নিয়ে মেলায় এসেছিলেন অনেকে।

উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের গোরাইয়ারদ্বীপ এলাকার শিক্ষিত বেকার বেলাল উদ্দিন সিকদার বলেন, বুক ভরা আশা নিয়ে এসেছিলাম কিন্তু দু:খ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যাচ্ছি এই মেলা স্থানীয় বেকারদের শান্তনা মেলা ছাড়া আর কিছুই নয়। একই ইউনিয়নের পাতাবাড়ি গ্রামের আসাব উদ্দিন বলেন, পনেরো হাজার বেকার যুবকের মধ্যে ৩১৮ জনকে চাকরি নিশ্চিতের খবর শুনেছি, আমরা এত চেষ্টা ও কষ্ট করে আসার পরও আমাদের খবর কেউ রাখেনি। এমনি করে একাধিক চাকরি প্রত্যাশিরা তাদের হতাশার কথা ব্যক্ত করেছেন।

উখিয়া উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত চাকরি দক্ষতা উন্নয়ন মেলায় চাকরি পাওয়ার জন্য ৫ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত অনলাইনে সিভি (জীবন বৃত্তান্ত) জমা পড়েছে ৫ সহস্রাধিক। এর মধ্যে এন্ট্রি করা সম্ভব হয়েছে প্রায় এক হাজার। আর এই এক হাজারের মধ্যে ৬ জুলাই অর্থাৎ মেলার ১ম দিনে ৩১৮ জনের চাকরি নিশ্চিত করা হয়। পরে যে সব সিভি জমা পড়েছে তাদের মধ্যে পর্যাক্রমে সবার চাকরি দেয়ার ব্যবস্থা করা হবে। তবে কক্সবাজার জেলার বাইরে যে সব সিভি জমা পড়েছে এসব সিভি বাতিল করা হয়। এমন কি কোনভাবে জেলার বাইরে কেউ যাতে চাকরির মেলার এই সুযোগ না পাই এজন্য কঠোর নজরদারি ছিল।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেছেন,মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ধাপে ধাপে অন্যান্য যারা চাকরি প্রার্থী আছেন, তাদের ব্যাপারেও কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। আশাকরি স্থানীয়দের জন্য এই চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলা মাইলফলক হিসেবে কাজ করবে।

এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলায় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-মায়ানমার থেকে আগত বলপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গার কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই চাকুরির ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন স্থানীয় জনগোষ্ঠীর অগ্রাধিকার পাওয়ার বিষয়টি খুবই যৌক্তিক এবং তাদের চাহিদার বিষয় বিবেচনায় রেখে চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে। এই চাকুরি মেলায় ওরিয়েন্টেনশন প্রোগাম, ওয়ার্কশপ ও স্পট রিক্রুটমেন্টের ব্যবস্থা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ৪ মে এই চাকুরি ও দক্ষতা উন্নয়ন মেলা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘ফনি’ আঘাত হানার আশংকায় তা পরে স্থগিত হয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.