
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
কক্সবাজারের উখিয়ার চাকবৈঠা করইবনিয়া এলাকার মাদক ও নারী নির্যাতন মামলার আসামীসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১ ডিসেম্বর ভোরে চাকবৈঠা করইবনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের আব্দুল আলমের ছেলে বেলাল উদ্দিন, রত্না পালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আলী আহমদের ছেলে ইকবাল ও নুরুল আমিন এবং গুরা মিয়ার ছেলে নবী হোছন। উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ইকবালের বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ ৮ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানিয়েছেন, বেলাল উদ্দিনসহ অন্যরা গাঁজা, ইয়াবা সেবন ও পাচারে জড়িত রয়েছে। তারা সংঘবদ্ধভাবে এলাকায় বিভিন্ন অসমাজিক কাজ করে চলছে দীর্ঘদিন থেকে। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.