সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উখিয়ায় যুবলীগ নেতার অফিস থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

উখিয়ায় যুবলীগ নেতার অফিস থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি; উখিয়া :

কক্সবাজার গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে বিপুল পরিমাণের দৈশীয় তৈরী অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুরুল আবছার এবং এলাকার চিহ্নিত ইয়াবা গডফাদার ও ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের অফিস থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার না করায় এলাকায় সাধারণ লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত ২ যুবলীগ নেতা ও পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাস ও ইয়াবা পাচারের রামরাজত্ব কায়েম করে। ইতোমধ্যে যাদের বাহিনীর হাতে এলাকার নিরহ লোকজন একাধিকবার হামলা ও মামলার শিকার হয়ে অনেকে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান, আলমগীর নিসা, লুৎফর রহমান সহ অনেকে ১এপ্রিল সরেজমিনে জানিয়েছেন সরকারি দলের ক্ষমতার অপব্যবহার করে জনপ্রতিনিধির আড়ালে নুরুল আবছার ও ইয়াবা নিয়ে আটক কারাবন্দী ইয়াবা বখতিয়ারের ছোট ভাই জাহাঙ্গীর আলম বালুখালী পান বাজারে আলিশান অফিস বানিয়ে যাবতীয় অপকর্ম করে আসছে।

উক্ত গডফাদাররা সম্প্রতি নিজেদের প্রভাব বিস্তার করতে মিয়ানমার সীমান্তের অদূরে পশ্চিম বালূখালী গভীর পাহাড়ী জঙ্গলে প্রতিষ্ঠা করে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের নিয়ে বিশাল বস্তি। এ বস্তিতে রোহিঙ্গা সন্ত্রাসী ও জঙ্গীদের গোপন তৎপরতা চালানো হচ্ছে বলে বিভিন্ন দায়িত্বশীল মহলের অভিমত। স্থানীয় লোকজনের অভিমত, সম্প্রতি পার্বত্য নাইক্ষ্যংছড়িতে জঙ্গী বিরোধী তৎপরতার কারনে রোহিঙ্গা জঙ্গীরা বালুখালী রোহিঙ্গাদের সাথে সংযোগ স্থাপন করে অস্ত্রসস্ত্র আগাগোনা ও গোপন তৎপরতা চালাচ্ছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইউপি মেম্বার ও যুবলীগ নেতা জাহাঙ্গীরের অফিসের ছাদ থেকে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরী এলজি ও ৫টি লম্বা ধারালো কিরিচ উদ্ধার করেছে।

এব্যাপারে ডিবি’র অফিসার ইনচার্জ অংসা থোয়াই অস্ত্র উদ্ধারের কথা সত্যতা স্বীকার করে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটনের জন্য ডিবি তদন্ত চালাচ্ছে। তবে আইন অনুযায়ী অবৈধ মালামাল বা অস্ত্রসস্ত্র যার বা যাদের হেফাজতে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও পুলিশ আবছার সহ অন্যদের হাতে-নাতে পেয়েও আটক না করায় স্থানীয় জনগনের মাঝে আতংক বিরাজ করছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মৌলভী গফুর উল্লাহ, বিএনপি নেতা ও সাবেক মেম্বার সেলিম জাহাঙ্গীর ও সাবেক ইউপি মেম্বার এবং পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো সহ এলাকাবাসি উদ্বেগ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি যদি অস্ত্র পাচার বা অস্ত্র কারবারের সাথে জড়িয়ে পড়ে এবং জনগণের আতংকের কারণ হয়ে উঠে তখন নিরহ জনগণ কোথায় যাবে। তারা অস্ত্র মজুদ,পাচার ও রোহিঙ্গা জঙ্গীদের সাথে যাদের সখ্যতা রয়েছে এবং যাদের অফিস থেকে অফিস থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবী জানান।

পালংখালী ইউনিয়নের অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুরুল আবছার বলেন, এটি একটি সম্পূর্ণ ষড়যন্ত্র, আমার প্রতিপক্ষরা আমাকে অনৈতিক ভাবে ফাঁসানো জন্য পরিকল্পিত ভাবে অস্ত্র রেখে এ ঘটনা ঘটিয়েছে। তবে তার অফিস থেকে অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেন।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছারের অফিস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আমি মর্মাহত। তবে বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উৎঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.