রফিক মাহামুদ; কোটবাজার :
উখিয়ার সোনারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নান চৌধুরীর পুত্র যুবলীগ নেতা সেলিম সরওয়ার চৌধুরী (৪২) গত বৃহস্পতিবার বোর সকালে হৃদয়ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যু বরণ করেছেন। ইন্না………রাউজিউন। মৃত্যু কালে ২ ছেলে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বিকালে সোনারপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নুরুল হক।
নামাজের জানাযায় আওয়ামীলীগ-বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও তার রাজনৈতিক সহকর্মীগণ সহ সর্বস্থরের শ্রেণী পেশার মুসলীগণ উপস্থিত অংশ নেন। পারিবারিক সূত্রে জানা যায়, ভোর সকালে সেলিম সরওয়ার চৌধুরীর বুকে প্রচন্ড ব্যথা ও উচ্চ রক্ত চাপ দেখা দিলে তাত্ক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
শোক প্রকাশ- উখিয়া সাংবাদিক ফোরাম
উখিয়া যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম সরওয়ার চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গফুর মিয়া চৌধুরী। নেতৃবৃন্দরা মরহুমের অকাল মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এস.এস.সি ৮৯ ব্যাচ-
এস.এস.সি ৮৯ ব্যাচের ছাত্র সেলিম সরওয়ার চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন, মাস্টার অমৃত বড়ুয়া, সাংবাদিক ফারুক আহমদ, ডাক্তার গিয়াস উদ্দিন, ডাক্তার আক্তার কামাল, ব্যবসায়ী আমানুল হক ও মুসলেম উদ্দিন কার্জন। এক শোকবাণীতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.