উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে ইনানী পুলিশ ফাঁড়ি যাওয়ার পথে কক্সবাজারগামী সাগর পরিবহনের সাথে ধাক্কা লেগে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় ইনানী পুলিশ ফাঁড়ির সদস্য রিয়াজ ও সাবের হোসেন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.