সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় ৭২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ায় ৭২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সীমান্ত এলাকা বালুখালী বিওপি’র টহল পার্টি সোমবার দুপুর আড়াইটার দিকে নিয়মিত টহলদান কালে বালুখালী স্কুলের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পরবর্তীতে কিছু দূরত্বে আরো ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি’র ধাওয়া খেয়ে ইয়াবা পাচারকারীরা ধান ক্ষেতে ইয়াবা ট্যাবলেটের একাধিক পুটলি ফেলে রেখে আত্মরক্ষার্থে পালিয়ে যায়। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মনজুর জানান, উদ্ধারকৃত ২৪ হাজার ইয়াবার বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ টাকা।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির টহল পার্টি পৃথক দুটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.