সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ

উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

আগামী ৮ এপ্রিল উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পুর্তিতে হতে যাচ্ছে শিক্ষার্থীদের এক মহান মিলন মেলা। এই উৎসবটি স্মৃতির পাতায় অম্লান করে রাখতে ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা হতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে প্রাক্তন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বেসরকারি ও সরকারের জনগুরুত্বপূর্ণ পদে উখিয়ার গর্বিত সন্তানেরা কর্মব্যস্ততার মাঝে রয়েছেন। এর পর ও পুরনো বন্ধুদের খোঁজে পাওয়ার তীব্র বাসনায় ছুটে আসছেন বলে খবর পাওয়া গেছে। আর এখানকার মেয়েরা যারা প্রক্তন ছাত্রী ছিল, তারা বিষ্যুদবার থেকে নানা রং বেরং এর শাড়ি কিনতে দোকানগুলোতে ভীড় করতে দেখা গেছে।

এদের মধ্যে ইয়াছমিন আক্তার রুমা বলেন, আমাদের ব্যাচের প্রত্যেকে লাল রং এর শাড়ি কিনেছি এবং পার্লারের সাথে আগে থেকেই কথা বলে রেখেছি সাজগোজ করার জন্য। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীসহ সর্বস্তরের উখিয়া উপজেলাবাসী উচ্ছ্বাসিত। শিক্ষার্থীরা এই দিনটির জন্য অধীর অপেক্ষার প্রহর গুণছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের এই মিলন মেলা সফল করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের প্রধান সমন্বয়কারী ও প্রাক্তন ছাত্র রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.