
ফাইল ফটো সংগৃহীত
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
মাসের পর মাস ধরে খোঁড়াখুঁড়ির কাজ চলছে।দুদিন চলে, তো বন্ধ থাকে তিন দিন। বৃষ্টি হলে এ মেয়াদ আরো বাড়ে। গাড়ি কিংবা রিকসা দিয়ে যাতায়াত করা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলেরও উপায় নেই। বেশির ভাগ ক্ষেত্রে বিকল্প পথে চলতে হচ্ছে পথচারীদের। বিভিন্ন অলি-গলি বেঁছে নিতে হয় এলাকাবাসীকে। সেগুলোরও অবস্থা খারাপ।
উন্নয়ন কাজের জন্য চলছে রাস্তার খুঁড়োখুঁড়ির কাজ। আবহাওয়া শুস্ক হলে ধুলোবালিতে আচ্ছন্ন, আর সামান্য বৃষ্টি হলে পুরো এলাকা হয় জল কাদায় একাকার। এ বর্ণনা উখিয়া সদর থানা সংলগ্ন দারোগা বাজার হয়ে হাজির পাড়া সড়কটির। প্রায় ১০ মাস ধরে চলছে রাস্তাটির সংস্কারের কাজ।
এলাকাবাসীর ধারণা, ঠিকমতো কাজ করলে এই সড়কটির সম্পূর্ণ ঠিক হতে সময় লাগত ২০ দিন থেকে সর্বোচ্চ ১ মাস। এখন কক্সবাজার-টেকনাফ শহিদ জাফর আলম সড়কের কোটবাজার এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছে। কিন্তু কোনোটিই নির্দিষ্ট সময়ে শেষ হয় না। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তারা ঠিকমতো অফিস- আদালত, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছেন না।
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চাকরিরত আফাজ উদ্দিন। থাকেন কক্সবাজারে। প্রতিদিন কোটবাজার উখিয়া হয়ে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাতাযাত করতেন। কিন্তু রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন ভিন্ন রাস্তায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাতায়াত করেন। আমরা সব সময় কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে যাতায়াত করে থাকি। এই পথ দিয়ে চলাচল করেন ক্যাম্পে কর্মরত মানুষ। কিন্তু গত প্রায় ১০ মাস ধরে মূল সড়কটি খানা খন্দে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবহাওয়া শুস্ক হলে ধুলোবালি আর বৃষ্টি হলে কাদামাটি। পরিস্কার কাপড়-চোপড় গাঁয়ে দিলে, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই ৪/৫ মাস ধরে বিকল্প রাস্তা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করি।
উখিয়া থানা সংলগ্ন হাজিরপাড়া সড়কের ব্যাপারে স্থানীয় ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আগামী দুই এক দিনের মধ্যে দারোগা বাজার প্রবেশ মুখ পর্যন্ত ঢালায়ের কাজ শেষ হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ করতে সময় লেগেছে এটা ঠিক, তবে আগামী ২০ বছরের মধ্যে এলাকাবাসীকে আর কষ্ট পেতে হবে না।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.