সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / উ. কোরিয়ার চেয়ে ‘অনেক বড়’ পারমাণবিক বোতাম রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

উ. কোরিয়ার চেয়ে ‘অনেক বড়’ পারমাণবিক বোতাম রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কিম জং-উনকে হুঁশিয়ার করে বলেছেন, উত্তর কোরিয়ার নেতার চেয়ে ‘অনেক বড় এবং আরো শক্তিশালী’ পারমাণবিক বোতাম যুক্তরাষ্ট্রের রয়েছে। খবর এএফপি’র।

তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কেবলমাত্র বলেছেন যে ‘পারমাণবিক বোতাম সবসময়ই তার টেবিলে রাখা আছে। অনুগ্রহ করে তার দারিদ্র্যপীড়িত সরকারের কেউ তাকে জানাক যে আমারও একটি পারমাণবিক বোতাম রয়েছে যা তার চেয়ে অনেক বড় এবং আরো শক্তিশালী। আর আমার বোতামটি সক্রিয়।’

এর আগে উত্তর কোরিয়ার নেতা নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে হুঁশিয়ার করে বলেছিলেন, তার টেবিলেই ‘পারমাণবিক বোতাম’ রয়েছে। তার এমন হুঁশিয়ারির পর ট্রাম্প এ বার্তা দিলেন। তবে নববর্ষের ভাষণে উন আগামী মাসে অনুষ্ঠেয় পিয়ংচং গেমসে অংশ নেয়ার এবং সংলাপে বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন যা ছিল ইতিবাচক।

 

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.