সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / এইচএসসির ফল প্রকাশ আজ

এইচএসসির ফল প্রকাশ আজ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার (১৭ জুলাই)। বেলা ১টায় স্ব স্ব কেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।

সকালে, সকল বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর, বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

দুপুর ১টার পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট- http://www.educationboard.gov.bd থেকে ফল জানা যাবে। ওয়েবসাইট ছাড়াও যে কোনো মোবাইল ফোন থেকেও এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.