সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / একদম তর সইছে না আলিয়ার!‌

একদম তর সইছে না আলিয়ার!‌

তাঁকে রুপোলি পর্দায় দেখার জন্য ছটফট করেন অনুরাগীরা। বিশেষ করে পুরুষ হৃদয় তো আনচান করে ওঠে তার এক ঝলক পাওয়ার। অথচ সেই তিনিই এখন অধীর অপেক্ষায় অন্য একজনের সিনেমা দেখার জন্য!‌ আলিয়া ভাট।

আপাতত শুটিং–ফুটিং ভুলে তিনি অপেক্ষায় ‘‌শচীন:‌ আ বিলিয়ান ড্রিমস’‌ দেখার। ২৬ মে মুক্তি পাচ্ছে এই সিনেমা। সেই বায়োপিক নিয়ে শচীন অনুরাগীরা যেমন ফুটছেন, তেমনই ফুটছেন আলিয়াও!‌ তা হলে কী মহেশ ভাটের কন্যা শচীনের ভক্ত?‌ ২৪–এর নায়িকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, কিছুতেই ছটফটানি লুকিয়ে রাখতে পারছি না।

অসংখ্য ধন্যবাদ, এত, এত বছর ধরে আমাদের অনুপ্রাণিত করার জন্য। আর দারুণ লাগে, তোমাকে এত কিছুর পরও মাটির মানুষ থাকতে দেখে। সত্যি বলছি, আর একদম তর সইছে না। অল দ্য বেস্ট ‘‌শচীন:‌ আ বিলিয়ান ড্রিমস’‌-‌এর জন্য। ’‌ গোটা বার্তায় শচীন টেন্ডুলকারের নাম একবারও উল্লেখ না করলেও, ক্যাপশনে পরিষ্কার আলিয়ার মনের ভাষা।

সূত্র:deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.