সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / একদিনে আরও ২১২৯ মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

একদিনে আরও ২১২৯ মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৪। গত ১০ এপ্রিল একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃত্যুর রেকর্ড আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে।

দেশটিতে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮২০ জন। তবে ১৩ হাজার ৪৭৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে করোনার হানায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্কে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারও বেড়েছে। মঙ্গলবার নতুন করে সেখানে ৭৭৮ জন মারা গেছেন। তবে গত সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে সোমবার।

তবে নিউইয়র্ক করোনা সংক্রমণ এবং মৃত্যুর সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। মার্কিন এই শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৬০০ জন। চলতি মাসের শুরুর দিকের চেয়ে এই সংখ্যা কিছুটা কম।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.