সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / একরাতেই ৭৪ বৃদ্ধকে হত্যা করলো তারা!

একরাতেই ৭৪ বৃদ্ধকে হত্যা করলো তারা!

নাইজেরিয়া এক রাতেই ৭৪ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। বর্ণো রাজ্যের মাইদুগুরি এলাকার কমিউনিটিতে এক অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও থামছে না সন্ত্রাসী কার্যক্রম। দিনে দিনে সেখানকার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।

হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানায়নি।

আরো পড়ুন : আরও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

দেশটির সাধারণ মানুষ যখন প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে, তখন নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখেরও বেশি নাইজেরিয়ান।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.