সাম্প্রতিক....
Home / জাতীয় / একুশে পদকে ভূষিতরা কী পাবেন?

একুশে পদকে ভূষিতরা কী পাবেন?

১৯৭৬ সাল থেকে দেশে একুশে পদক দেয়ার রীতি চালু হয়েছে। প্রথমবার বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে একুশে পদক দেয়া হয়। পরে কবি জসীমউদ্দীন ও বেগম সুফিয়া কামাল একুশে পদকে ভূষিত হন। চলতি বছর এই পুরস্কার দেয়া হচ্ছে ২১ বিশিষ্টজনকে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বছরের পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এ পুরস্কার নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেরই প্রশ্ন, কেন দেয়া হয় এই পদক এবং এই পদকে ভূষিতরা কী কী পাবেন?

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পদক প্রদান করে বাংলাদেশ সরকার। এ বছর ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা এবং ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে ২১ জনকে পুরস্কার দিচ্ছে সরকার।

এই পদকে যারা ভূষিত হচ্ছেন তারা একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য পাবেন। নিতুন কুণ্ডুর নকশা করা একুশে পদক ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি। এটির ওজন ৩৫ গ্রাম। পুরস্কারের অর্থমূল্য হিসেবে একুশে পদকে ভূষিত প্রত্যেককে ২ লাখ টাকা দেয়া হয়। তবে আগে এই অর্থমূল্য ছিল ২৫ হাজার টাকা।

 

এবার যারা একুশে পদক পাচ্ছেন

এ বছর ভাষা আন্দোলনে পদক পাচ্ছেন- অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম।

শিল্পকলায় পাচ্ছেন- সুবীর নন্দী (সংগীত), মরহুম আজম খান (সংগীত), খায়রুল আনাম শাকিল (সংগীত), লাকী ইনাম (অভিনয়), সুবর্ণা মুস্তাফা (অভিনয়), লিয়াকত আলী লাকী (অভিনয়), সাইদা খানম (আলোকচিত্র) এবং জামাল উদ্দিন আহমেদ (চারুকলা)।

মুক্তিযুদ্ধ বিষয়ে পদক পাচ্ছেন- ক্ষিতীন্দ্র চন্দ বৈশ্য, গবেষণায় ড. বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক, শিক্ষায় ড. প্রণব কুমার বড়ুয়া।

এছাড়া ভাষা ও সাহিত্যে পদক পাচ্ছেন- রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের এবং হরিশংকর জলদাস।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.