সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ আখতার উদ্দিন হেলালী’র পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ আখতার উদ্দিন হেলালী’র পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সদস্য মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী এডভোকেট এর পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ মুছা অদ্য ৩০ আগস্ট ভোর সাড়ে ৫ টায় শ্বাসকষ্ট জনিত কারণে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

অদ্য ৩০ আগস্ট বাদ যোহর কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বাদ আছর পশ্চিম পোকখালী মালমুরাপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সদস্য মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী এডভোকেট এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমেরর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.