
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ছাদেক উল্লাহ এডভোকেট এবং সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ (বি.কম) এর মাতা মালেকা বেগম অদ্য ১৮ জুন সোমবার দুপুর ১২টার সময় পিএম খালীস্থ মহসনিয়া পাড়া নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর। তিনি ৪ পুত্র-৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অদ্য ১৮ জুন বাদ মাগরিব পিএম খালীস্থ মহসনিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ ছাদেক উল্লাহ এডভোকেট এর মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.