
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়ক বায়তুশ শরফ কমপ্লেক্স এলাকা নিবাসী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, অত্র সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ জহিরুল ইসলাম আজ ১৮ মে’ সোমবার, বিকেল সাড়ে ৩.৩০ টার সময় চট্টগ্রামস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল ১৯ মে মঙ্গলবার, বাদ যোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.