সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ ফাহিমা আকতার এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ ফাহিমা আকতার এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম এডভোকেট এ.এফ.এম ফয়েজুল করিম এর কন্যা এবং অত্র সমিতির সদস্য ফাহিমা আকতার এডভোকেট ১৪ মার্চ’ রাত ১২.৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)।তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বৎসর। তিনি স্বামী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

অদ্য ১৫ মার্চ’ শুক্রবার বিকেল ৩ টাসময় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ফাহিমা আকতার এডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতিএডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.