প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রাহেলা বিনতে ফেরদৌসের শ্রদ্ধেয় পিতা ও এডভোকেট মোহাম্মদ আলমের শশুর সাবেক সিনিয়র সহকারী জজ, বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট ফেরদৌস আহমেদ আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮.১৫ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। এ সময় তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অংসখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বাদ আছর পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রাহেলা বিনতে ফেরদৌসের শ্রদ্ধেয় পিতা ও এডভোকেট মোহাম্মদ আলমের শশুর সাবেক সিনিয়র সহকারী জজ, বীর মুক্তিযোদ্ধা, এডভোকেট ফেরদৌস আহমেদ-এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.