
প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়ার আমানপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ রেজাউল করিম এর পিতা আলহাজ্ব মাস্টার বশির আহমদ অদ্য ১৪ নভেম্বর সকাল ৭ টার সময় কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)।মৃত্যুকালীন সময় মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর।
অদ্য ১৪ নভেম্বর বাদ আসর চকরিয়াস্থ আমানপাড়া ১নং ওয়ার্ড এবতেদায়ী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এডভোকেট মোহাম্মদ রেজাউল করিম এর পিতা আলহাজ্ব মাস্টার বশির আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.