
প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়ার রুমখাঁপালংস্থ সাপালিশমুরা নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শফিকুল ইসলাম এর মাতা রমিজা বেগম অদ্য ২২ ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল ১১ টায় উখিয়ার রুমখাঁপালংস্থ সাপালিশমুরা কবরস্থান সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট শফিকুল ইসলাম এর মাতা রমিজা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.