সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ সৌরীন্দ্র নাথ মজুমদার’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ সৌরীন্দ্র নাথ মজুমদার’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2021/01/Shok-Showrindra-Nath-Mozumdar-3-4-1982-2.jpg

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার মোহাজেরপাড়া নিবাসী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট সৌরীন্দ্র নাথ মজুমদার ১৭ জানুয়ারি’ দিবাগত রাত ১টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এসময় তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ ভাই অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে যান।

আজ রোববার দুপুর ১২ ঘটিকার সময় কক্সবাজার কেন্দ্রীয় শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

এডভোকেট সৌরীন্দ্র নাথ মজুমদার এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.