প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ের খরইল্যামুরা নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ হারুন অর রশিদ অ্যাডভোকেট এর পিতা মৌলানা ওসমান গনি ২৯ নভেম্বর, দিবাগত রাত ২.৩০ টার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৭ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ২৯ নভেম্বর মঙ্গলবার, দুপুর ২ টার সময় খরইল্যামুরা সরকারী প্রাথমিক মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ হারুন অর রশিদ অ্যাডভোকেট এর পিতা মৌলানা ওসমান গনি এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.