
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন এবং এডভোকেট এ.বি.এম মহীউদ্দীন এর পিতা এবং কক্সবাজার জেলা কালেক্টরেট-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কক্সবাজার পৌরসভার পানবাজার সড়কস্থ “হাশেম টাওয়ার’’ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ হাশেম অদ্য শুক্রবার ১ ডিসেম্বর দুপুর ১.১৫ মি: সময় কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…. রাজিউন) মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বৎসর। এসময় তিনি স্ত্রী, ৭ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনী ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল ২ ডিসেম্বর শনিবার দুপুর ২.০০ ঘটিকার সময় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন এবং এডভোকেট এ.বি.এম মহীউদ্দীন এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.