সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডভোকেট আশীষ বড়ুয়া’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডভোকেট আশীষ বড়ুয়া’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2021/07/Shok-Suchanda-Barua.jpg

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, এডভোকেট আশীষ বড়ুয়ার মাতা সুচন্দা বড়ুয়া আজ ১৮ জুলাই, সকাল ১০ টার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্বামী, ৪ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আগামীকাল ১৯ জুলাই মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা বড়ুয়া পাড়াস্থ নিজ বাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪ ঘটিকায় বড়ুয়া পাড়া শ্মশানে অন্তষ্টিক্রিয়া অনুষ্টিত হবে।

এডভোকেট আশীষ বড়ুয়ার মাতা সুচন্দা বড়ুয়া এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.