সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এবার বিটিভিতে আলোচনায় অংশ নিলেন ঈদগাঁওর মাওলানা এনাম

এবার বিটিভিতে আলোচনায় অংশ নিলেন ঈদগাঁওর মাওলানা এনাম

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চ্যানেল নাইনের পর এবার বিটিভিতে নফল এবাদতের গুরুত্ব শীর্ষক আলোচনায় অংশ নিলেন সদরের ইসলামাবাদের মাওলানা এনাম। গত ২৪ এপ্রিল এ চ্যানেলের আমন্ত্রণে ইসলামী আলোচনায় অংশ নেন- বেতারের আলোচক, ঈদগাঁও ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইসলামী আলোচক ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক মৌলানা এনামুল হক ইসলামাবাদী।

আগামী ১২ রমজান ইফতারের পূর্বে বিটিভি ও বিটিভি ওর্য়াল্ডে এ ইসলামী আলোচনাটি একযোগে সম্প্রচার করা হবে বলেও জানা যায়।

এদিকে তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন আলেম ওলামাদের সাথে আলোচনায় অংশ নিয়ে বৃহত্তর ঈদগাঁওর সম্মান বয়ে আনে।

উল্লেখ্য যে, মৌলানা এনাম বিগত বছর চ্যানেল নাইনে মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিল। তাঁর বাড়ী কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউছুপেরখীল গ্রামে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.