
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২৫জন ব্যক্তিকে ১২লাখ ৬০হাজার টাকা অনুদান দিয়েছে। অনুদানপ্রাপ্ত ২৫জনের মধ্যে চকরিয়া উপজেলার ১৭জন ও পেকুয়ার ৮জন।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিন চৌধুরী বলেন, ‘কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি আবেদন ও সুপারিশের ভিত্তিতে চকরিয়া-পেকুয়ার দুরারোগ্য ব্যাধি চিকিৎসার ব্যয় নির্বাহে, বিএনপি-জামায়াতের সহিংসতায় আওয়ামী লীগের নিহত ও গুরুতর আহত নেতা-কর্মী, আওয়ামীলীগের অসুস্থ ত্যাগী নেতাকর্মী ও একজন অসুস্থ সাংবাদিকসহ ২৫জনকে অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাঁদের চিকিৎসা ও ভরণপোষণের জন্য এই অনুদান দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল চিকিৎসা ও ভরণপোষণের জন্য এই অনুদান দেন।’
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপির আবেদন ও সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে অনুদানপ্রাপ্তরা হলেন- চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হালকাকারা সওদাগর পাড়ার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী মোছাম্মৎ হোসনে আরা বেগম, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত রফিকুল আলমের স্ত্রী দিলদার বেগম, পৌরসভার পালাকাটা কাসেম মাষ্টারপাড়ার মৃত মো. কামাল উদ্দিনের স্ত্রী আজিবুন্নাহার, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের আছত আলীপাড়ার আমির হোছাইনের পুত্র ও দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি বাপ্পী শাহরিয়ার উপল, সুরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবু সানার পুত্র মোহাম্মদ ওসমান গণী, চকরিয়ার সিকদারপাড়ার দক্ষিণ চরপাড়া গ্রামের নুরুল আবছার বাদশার স্ত্রী কুলছুমা বেগম, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কইড়া বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র ছাবের আহমদ, চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ নুরুল ইসলাম, পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী লামারপাড়া গ্রামের মৃত নুরুল কবিরের স্ত্রী আসমাউল হুসনা, পৌরসভার দক্ষিণ করাইয়াঘোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রহত উল্লাহ, চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর কাজির পাড়া গ্রামের আলতাজ আহমদের পুত্র মোহাম্মদ আবু তাহের, পেকুয়া উপজেলার রাজাখালী মিয়াপাড়া মৃত হাবিবুর রহমানের স্ত্রী ছেনু আরা বেগম, চকরিয়ার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার মো. আবু মুছা, চকরিয়ার বদরখালী ইউনিয়নের পূর্ব পুকুরিয়া খাসপাড়া গ্রামের নুরুল নবীর পুত্র মো. রফিক উদ্দিন, পেকুয়ার মগনামার পূর্ব উজানটিয়া গোদারপাড়া গ্রামের আব্দু সালামের পুত্র আহমদ ছফা, পেকুয়া বারবাকিয়া রাহাত আলীপাড়ার জামাল হোছাইনের স্ত্রী আনারকলি, চকরিয়া পৌরসভার পূর্ব কাহারিয়াঘোনা গ্রামের রশিদ আহমদের পুত্র নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মাষ্টারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র আবুল হোসেন, পেকুয়ার টেটং হাজীর বাজার মৃত বরবাত আলীর পুত্র মোহাম্মদ কালু, পেকুয়া বারবাকিয়া পেঠান মাতব্বরপাড়া গ্রামের দলিলুর রহমানের পুত্র মেহেরুন্নেছা বেগম, চকরিয়ার কাকারার নলবিলা মুসলিমনগর গ্রামের কবির হোছনের পুত্র মো. হেলাল, চকরিয়ার হারবাং শান্তিনগর মো. জয়নাল আবেদীন, চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা সিকদারবাড়ী গ্রামের মৃত আবু ছাদেকের পুত্র জাবেদ হোছাইন, পেকুয়া উপজেলার রাজাখালী উলুদিয়াপাড়ার মৃত আবুল কালামের স্ত্রী আয়েশা বেগম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.