
প্রতিকী ছবি
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে মাহিন্দ্রারা খাদে পড়ে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১১ মার্চ রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া তেতুল গাছতলার পার্শ্ববর্তী স্থানে কক্সবাজার মূখী মাক্রোবাসকে পেছন থেকে আরেকটি মাহিন্দ্রারা গাড়ি ওভারটেক করে আগে চালিয়ে যাওয়ার চেষ্টাকালে সামনে ভ্যানগাড়ীর কবলে পড়ে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায় মাহিন্দ্রারাটি। এতে ওই যানবাহনে থাকা ৩/৪ জন যাত্রী সামান্যতম আঘাত প্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই তাদেরকে উদ্বার করে স্থানীয়রা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তাৎক্ষণিক ভাবে ঈদগাঁও বাজারের মুফিজ নামের এক ব্যবসায়ী এ প্রতিনিধিকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে কালিরছড়া বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে- তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার বড় বড় যানবাহন চলাচলের পাশাপাশি ছোট ছোট গাড়ি চলাচল দূরপাল্লার যানবাহনের চালকদেরকে বেকায়দায় ফেলে। যাতে করে প্রায়শ ছোট বড় যানবাহনের মধ্যে দুর্ঘটনা শিকার হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.