সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / কক্সবাজারের উখিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

ফাইল ফটো

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজারের উখিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ জুন বিকাল ৫ টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের আবু সিদ্দিকির পুত্র মো: ফাহিম (৮), আবু সিদ্দিকের ছোট ভাই আবদুল কাদেরের কন্যা তাসফিয়া (৬) ও ছাফা মারওয়া (৩) পুকুরে ডুবে মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: খাইরুল আলম জানান, বিকালে এই তিন শিশু একটি খেলনা গাড়িতে চড়ে বেড়ায়। এই সময় পরিবারের অজান্তে গাড়িটিসহ তাদের নিজস্ব পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুুঁজির পর সন্ধ্যা ৬ টার দিকে তিন শিশুর দেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করে দ্রুত উকিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক ডা: প্রগতি চাকমা তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মো: আবুল খায়ের তিন শিশুর মৃত্যুর ঘটনা স্বীকার করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.