সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারের চেহারা পাল্টে দেবে সরকার : ওবাইদুুুল কাদের

কক্সবাজারের চেহারা পাল্টে দেবে সরকার : ওবাইদুুুল কাদের

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণজোয়ারের যে স্বপ্ন বিএনপি দেখছে সেটি দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয়। বিএনপি আন্দোলনেও ভাটা, ভোটেও ভাটা। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির হালে আর কখনোই জোয়ার আসবে না।

২১ জানুয়ারী বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সেতুমন্ত্রী বলেন, কক্সবাজারের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কক্সবাজারকে উন্নয়নের প্রাণকেন্দ্রে পরিণত করতে চায়। এখানে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরেই নানা পরিকল্পনা চলছে। সমুদ্রসৈকতকে দেশি-বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলার তৎপরতা শুরু হয়েছে। কক্সবাজারের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগের প্রতি আস্তা রাখুন, বিশ্বাস রাখুন। আপনাদের কক্সবাজারের চেহারা পাল্টে দেবে সরকার।

ওবায়দুল কাদের আরো বলেন, কক্সবাজারে আওয়ামীলীগ এখন আগের মত দুর্বল নেই, অনেক শক্তিশালী। এখানকার আওয়ামী রাজনীতিতে যে খরা ছিল, সেটি কেটে গেছে। এই শক্তি ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘরের মধ্যে ঘর বেঁধে শত্রু তৈরী করা যাবে না। এতে করে দলেরই ক্ষতি হবে।

মন্ত্রী বলেন, দলের যে কমিটিগুলো হবে প্রত্যেকটিতে ত্যাগীদের মূল্যায়ন করবেন। ত্যাগীরাই হচ্ছে দলের প্রাণ। ওয়ার্ড পর্যায় পর্যন্ত কাউন্সিল সম্পন্ন করুন। সামনে জেলা কমিটির সম্মেলন করতে হবে। কর্মী সভায় সভাপতিত্ব করেন,জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা। যৌথভাবে সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোরশেদ আলম ও উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব,জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.