নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল সপ্তম বারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। এতে বিভিন্ন দেশের প্রায় অর্ধডজন ক্বারিগণের উপস্থিত ঘটে। সুমধুর কন্ঠে তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দেশীয় ক্বারিগণরাও। তাদের কণ্ঠে ধ্বনিত হয় মহান গ্রন্থ পবিত্র কুরআন।
১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে রাত অবধি চলে কুরআনের এই আসর। ছিলনা কোন প্রকার আওয়াজ। সবাই শুনেছেন পবিত্র কুরআন তিলাওয়াতের সুমধুর সুর। সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে চারিদিকে। হৃদয় ছুঁয়েছে মুমিনদের। ঐদিন আসরের নামাজের পর থেকে ক্বেরাত সম্মেলন শুরু হয়।
বাদে এশা সম্মেলন মঞ্চে হাজির হন আন্তর্জাতিক ক্বারিগণ। একে একে তিলাওয়াত করেন, মিশরের শায়খ ক্বারি সালাহ মুহাম্মদ সোলাইমান, শায়খ ক্বারি মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ-দুরংকী, তানজানিয়ার শায়খ ক্বারি রেজা আইয়ুব, শায়খ ক্বারি ঈদী শাবান, শায়খ ক্বারি আবিদা ইদ্রিস, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারি মাসুদ শাহাত মুহাম্মদ। আন্তর্জাতিক ক্বারিদের পাশাপাশি দেশীয় ক্বারিদের তিলাওয়াতও মুগ্ধ করার মত।
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর সঞ্চালনায় ক্বেরাত সম্মেলনে জামিয়া পটিয়ার শায়খ মাওলানা ক্বারি আহমাদুল হক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়খ ক্বারি নাজমুল হাসান, শায়খ ক্বারি শহিদুল ইসলাম, শায়খ মাওলানা ক্বারি আমজাদ হোসাইন, ক্বারি হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি শায়খ মুফিজুল হকের কন্ঠে তিলাওয়াত বেশ চমৎকার।
সম্মেলনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি ক্বারি মাওলানা জহিরুল হক ও সহ সভাপতি মাওলানা মুফতি আবু মুসা।
সম্মেলনে অতিথিদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ও আকতার হোসাইন চৌধুরী বক্তব্য দেন।
ক্বেরাত সম্মেলন সংস্থার সহ সভাপতি শামসুল হক শারেক, সাধারণ সম্পাদক ক্বারি হাফেজ সাইফুল্লাহ কাসেমী, সাংবাদিক ইমাম খাইর, সংস্থার সাংগঠনিক সম্পাদক ক্বারি হুমায়ুন রশীদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সহ-দপ্তর সম্পাদক ক্বারি রুস্তম উদ্দিন, হাফেজ মুদ্দাস্সির, মাওলানা শামসুল আলম, ক্বারি আবদুর রহমান, মাওলানা মুবিনুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.