সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে একজন করোনা পজেটিভ

কক্সবাজারে একজন করোনা পজেটিভ

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজারে ২২ এপ্রিল ৬৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে ১ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। তার বাড়ি কক্সবাজার পৌরসভার টেকপাড়ায়। এ নিয়ে গত ২২ দিনে কক্সবাজার মেডিকেলে ৫৬১ জনের করোনা পরীক্ষা হলো। সেখানে ৬ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। যার মধ্যে রবিবার ৪ জন। এর আগে নাইক্ষ্যংছড়ির ১ জন। আজ একজনের পজেটিভ হলো। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে এসে কক্সবাজার শহরের ট্যাগ পাড়ায় অবস্থান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.