দেশে ধানের বাম্পার ফলনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দাম কমে যাওয়ায় কক্সবাজারে চালের দাম এখন নিম্নমুখী পর্যায়ে রয়েছে। সাধারণ মানের প্রতি কেজি ইরি চাল পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ১৯ থেকে ২০ টাকায়।
এ অবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে নতুন চাল বাজারে আসলে চালের দাম আরো কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এদিকে বিরূপ আবহাওয়া থেকে শুরু করে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, যে কোনো ঘটনা-দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়ে দেশের চালের বাজারে। বছরের শুরুতে রাজনৈতিক পরিস্থিতি অস্থির থাকায় বেড়ে যায় চালের দাম। এক পর্যায়ে সাধারণ মানের প্রতি কেজি চাল বিক্রি হয় ৩২ থেকে ৩৫ টাকা দরে। কিন্তু বর্তমানে সব কিছুই স্বাভাবিক থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে চালের বাজার।
সাম্প্রতিক সময়ে দেশে সব ধরনের ধান উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি টন চালের দাম অন্তত ২০ ডলার কমেছে।
কক্সবাজার খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উৎপাদন বেড়েছে আর সেই অনুযায়ী সরবরাহও বেড়েছে। যার কারণে চালের বাজার দর নিম্নগামী।
সে সাথে সরকারের বিভিন্ন প্রকল্পের চালও বাজারে থাকায় দাম কমার ক্ষেত্রে অন্যতম কারণ বলে মনে করছেন চাল ব্যবসায়ীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.