সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারে দু’সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ২

কক্সবাজারে দু’সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ২

কক্সবাজারে দু'সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ২

কক্সবাজারে দু’সন্ত্রাসী গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ২

অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
কক্সবাজার শহরের নতুন জেলখানার পেছনে বাদশা ঘোনা নামক এলাকায় বিবদমান দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ডাকাত নুরুল আলম ও বর্মাইয়া কালু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি বন্দুকসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে।
জানা গেছে, ১৮ অক্টোবর রবিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার শহরের নতুন জেলখানার পেছনে বাদশা ঘোনা নামক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার বিবদমান দুটি সন্ত্রাসী বাহিনী রমজান বাহিনী ও নুরুল আলম বাহিনীর মধ্যে প্রকাশ্যে গোলাগুলিতে লিপ্ত হয়। এতে ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী নুরুল আলম বাহিনীর প্রধান নুরুল আলম ও তার সেকেন্ড ইন কমান্ড বর্মাইয়া কালু গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। পুলিশ খবর পেয়ে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসাক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.