কামাল শিশির; রামু :
কক্সবাজার শহরের একটি ভাড়া বাসা থেকে নিশাত আহমেদ (২৫) নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত নিশাত শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আমার মেয়েরা বাসার দ্বিতীয় তলায় নিশাতের রুমের দিকে যায়। বরাবরের মতোই তার রুমের দরজা ভিড়ানো ছিল। ধাক্কা দিতেই খুলে যায়। এ সময় মেয়েরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তারপর ৯৯৯ নম্বরে কল করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.