
ফাইল ফটো
দীপক শর্মা দীপু, কক্সভিউ :
আগামি ৫ আগষ্ট কক্সবাজারে রোহিঙ্গাসহ ৪ লাখ ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জেলার ১৯৫১ টি টিকাদান কেন্দ্রে ৬০৭২ জন লোকবল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
২ আগষ্ট সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কক্সবাজারের সিভিল সার্জন ডা: আবদুল সালাম এ তথ্য জানান। ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কেন’- এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: রঞ্জন বড়ুয়া রাজন।
বক্তব্য রাখেন, ইউনিসেফ এর কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ ও মুহাম্মদ আলী জিন্নাত। সভা পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সিরাজুল ইসলাম সবুজ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.