সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে ৪ জন বিদেশি ক্রুসহ একটি কার্গো বিমান বিধ্বস্ত

কক্সবাজারে ৪ জন বিদেশি ক্রুসহ একটি কার্গো বিমান বিধ্বস্ত

Map-Coxsbazarনিজস্ব সংবাদদাতা; কক্সভিউ :
কক্সবাজারের উপকূলীয় এলাকা নাজিরাটেক এলাকায় একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪জন বিদেশি ক্রু ছিলেন বলে জানা গেছে। ৯ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, বিমানটিতে ৪জন বিদেশি ক্রু ছিলেন বলে জানা গেছে। বেসরকারি এ কার্গো বিমানটি প্রতিনিয়ত সাতক্ষিরা, খুলনা, যশোরসহ বিভিন্ন জেলায় চিংড়ি পোনা আনা-নেওয়ার কাজ করত। ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানের পাইলটসহ চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা কাজ করছেন। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.