সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার জেলা আ’লীগের উদ্যোগে বমু বিলছড়িতে ত্রাণ বিতরণ

কক্সবাজার জেলা আ’লীগের উদ্যোগে বমু বিলছড়িতে ত্রাণ বিতরণ

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এর সৌজন্যে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২২০ পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করে চকরিয়া ও বমু বিলছড়ি আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনছুর উদ্দিন এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ওসমান, বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কপিল উদ্দিন, ইউপি মেম্বার শফিকুল ইসলাম (প্যানেল চেয়ারম্যান), কপিল উদ্দিন, আজিজুর রহমান, রমিজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক আব্দু সফুর, সদস্য মো. বেলাল উদ্দিন সহ প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার গরীব অসহায় মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বিগত বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ সহ চাল বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে চাউল বিতরণ করা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তিনি উপস্থিত জনসাধারণকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.